ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, শনিবার রমনা বিভাগে ৪৭টি, লালবাগ বিভাগে ৩৬টি, মতিঝিল বিভাগে ৮৫টি, ওয়ারী বিভাগে ৫৪টি, তেজগাঁও বিভাগে ২৫টি, মিরপুর বিভাগে ৭৪টি, উত্তরা বিভাগে ৪৬টি ও গুলশান বিভাগে ৩৯টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ১৮৫টি গাড়ি ডাম্পিং ও ১০১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।