খাবারের বিল বাড়ানোর দাবিতে পরিবহন শ্রমিকদের সড়কে অবস্থান

নির্বাচনকালীন ডিউটির জন্য রিকুইজেশন করা যানবাহনের শ্রমিকদের ঠিকমতো খাবারের বিল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। খাবারের বিল বাড়ানোর দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছে পরিবহন শ্রমিকেরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় তারা অবস্থান নেয়। এতে যানচলাচল বিঘ্নিত হচ্ছে।

অবস্থানরত শ্রমিকদের অভিযোগ, গত ৭ ও ৮ ফেব্রুয়ারি থেকে তাদের ডিউটির জন্য আনা হলেও ঠিকমত খাবারের বিল দেওয়া হচ্ছে না। সারাদিন খাবার বিল বাবদ ৭০-৭১ টাকা দেওয়া হচ্ছে। একজন লোকের সারাদিন খাবারের জন্য অন্তত ৩০০ টাকা দেওয়া উচিৎ বলে তারা জানান।

খাবারের বিল না বাড়ালে রাস্তা ছাড়বে না বলেও জানান শ্রমিকেরা।

এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।