বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এর আগে, শনিবার দুপুরে তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। ফোনালাপে তিনজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে, জামায়াতের আমির ও এনসিপির আহ্বয়াকের বাসায় যাবেন তারেক রহমান।