শ্রদ্ধা জানাতে যে সড়কে যেতে হবে শহীদ মিনারে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনা‌রে শ্রদ্ধা নি‌বেদ‌নের জন‌্য পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং হয়ে শহীদ মিনারের রুট অনুসরণের নির্দেশনা দি‌য়ে‌ছে ঢাকা মহানগর পু‌লিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শেখ মো. সাজ্জাত আলী এমন নি‌র্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, এর বাইরে অন্য কোনও রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে।

তি‌নি ব‌লেন, শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্ত্বর অথবা চানখাঁরপুল হয়ে শহীদ মিনার ত্যাগ করা যাবে।

ডিএম‌পি ক‌মিশনার বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে কিছু ডাইভারশন চালু থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীরা সেসব ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন।

ডিএমপির ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ‌্যা ৬টা ‌থে‌কে শনিবার বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশে নিচের এলাকাগুলোতে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে।

ডাইভারশন পয়েন্টগুলো হলো– শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিং।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা– কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশপাশ এলাকায় ডাইভারশন পয়েন্টগুলো ছাড়া যেসব রাস্তায় যানবাহন চলাচল করবে সেগুলো হলো– কাঁটাবন ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশীবাজার ক্রসিং হয়ে চানখাঁরপুল ক্রসিং। শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, বাটা সিগনাল ক্রসিং, সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড। শাহবাগ ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, কদমফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং। হাইকোর্ট ক্রসিং, বঙ্গবাজার ক্রসিং, পুলিশ হেডকোয়ার্টার্স, গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং। শাহবাগ ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, বাংলামোটর ক্রসিং, সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং। বকশীবাজার ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

পার্কিং: ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ। (ভিআইপি)। কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে (সর্বসাধারণ) গাড়ি পার্কিং করা যাবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্যে জনসাধারণের পায়ে হেঁটে চলাচলের নির্দেশনা

পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছানো যাবে।