মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতি আজ ভোর ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
প্রধান বিচারপতির সঙ্গে আপিল বিভাগের অন্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন।