সৌদি আরবের মদিনা ও জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট যাচ্ছে রবিবার (১ মার্চ)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই ফ্লাইট দুটি যাওয়ার কথা থাকলে ইরান-ইসরায়েলের যুদ্ধের কারণে স্থগিত করা হয়েছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের জানানো যাচ্ছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি বাতিল হয়েছিল, তা আজ বিকাল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।
শনিবার ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইটটি বাতিল হয়েছিল তা আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।