ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ মঙ্গলবার (২৪ মার্চ)। প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মধ্য দিয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন।

সচিবালয়ে প্রথম কর্মদিবসে একে অপরের সঙ্গে বীদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তারা-কর্মচারিরা

সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কক্ষে দেখা যায় উৎসব পরবর্তী উষ্ণ ও আনন্দময় পরিবেশ। কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটান। অনেককেই দীর্ঘ ছুটির পর কাজের পাশাপাশি ঈদের অভিজ্ঞতা ও ভ্রমণের গল্প শেয়ার করতে দেখা গেছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সচিবালয়ে ধীরে ধীরে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসে।