স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার (মিনিস্টার) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

অনারারী কমিশনপ্রাপ্তরা হলেন— মোহাম্মদ জামাল উদ্দিন (আর্মার্ড); মো. আ. কাইয়ুম (আর্টিলারি); মো. মোহাররম হোসেন (আর্টিলারি); মো. সাইফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স); মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার (ইঞ্জিনিয়ার্স); মো. ইসমাইল হোসেন (ইঞ্জিনিয়ার্স); মো. শহিদুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স); মো. আবদুল কাদের (সিগন্যালস); কাজী মোকাররম হোসেন (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট); মো. হাবিবুর রহমান (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট); মোহাম্মদ তাজুল ইসলাম (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট); মোহাম্মদ কিবরিয়া কামাল (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট); মোহাম্মদ কামরুজ্জামান (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট); মো. খালেদ মোর্শেদ নীরব, বীর; শেখ কামাল উদ্দিন (এএসসি); ওবায়দুর রহমান সেখ (ইএমই); মো. আবুল হাশেম (ইএমই); এবং মো. আব্দুল কাদের (সিএমপি)।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনারারি লেফটেন্যান্ট পদে এ কমিশন আজ (২৬ মার্চ) থেকে কার্যকর হবে।