সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সফরকালে জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন সেনাবাহিনী প্রধান। এছাড়া তিনি সিনেট চেম্বারে অনুষ্ঠিতব্য একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশ নেবেন।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।