সাবেক ডিআইজি আব্দুল জ‌লিল আটক

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে রাজধানী থেকে আটক করা হয়েছে। আইসি‌টি আইনে হওয়া এক‌টি মামলায় রাজধানীর সবুজবাগ এলাকা থে‌কে সোমবার (৩০ মার্চ) রা‌তে তাকে আটক ক‌রে‌ছে ঢাকা মহানগর গো‌য়েন্দা পু‌লিশ (ডিবি)। 

বাংলা ট্রিবিউন‌কে আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ডি‌বি পু‌লি‌শের যুগ্ম ক‌মিশনার মোহাম্মদ না‌সিরুল ইসলাম। তি‌নি ব‌লেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে হওয়া এক‌টি মামলায় তা‌কে হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে।”

জানা গেছে, আব্দুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি এক সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি, প্রশাসন) দায়িত্ব পালন করেছেন তিনি।

কর্মজীবনে নীলফামারী, বাগেরহাট এবং জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন আব্দুল জলিল।