ক্যাবের নতুন পরিষদ গঠন

ভোক্তা-অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বার্ষিক সাধারণ সভা ও ১১ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নবগঠিত নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে বলে জানিয়েছে ক্যাব।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ।

সভায় উপস্থিত ভোটারদের ৫১-২ ভোটে নিরঙ্কুশভাবে নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হন এ এইচ এম সফিকুজ্জামান।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী, সহ-সভাপতি এস এম নাজির হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহা. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী।

এছাড়া, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, এম এ কাদের মণ্ডল ও বাহাদুর সাজেদা আক্তার।