সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক’র নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বিকালে সেশন শুরু হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলটি ভিআইপি গ্যালারিতে বসে অধিবেশন পর্যবেক্ষণ করেন। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিষয়টি সংসদ সদস্যকে জানান। সেই সঙ্গে স্পিকার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধি দলটিকে অভিনন্দন জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিল্টন ডিক’র নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি।