চারুকলায় রঙতুলির আঁচড়ে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি

চারুকলায় এখন উৎসবের আমেজ। চলছে বৈশাখী শোভাযাত্রার জোর প্রস্তুতি। রঙতুলির নিপুণ আঁচড়ে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে নানা মুখোশ ও দৃষ্টিনন্দন শিল্পকর্ম। শিক্ষার্থী ও শিল্পীদের ব্যস্ত পদচারণায় মুখর পুরো প্রাঙ্গণ। বাঁশ ও কাঠ দিয়ে যত্ন সহকারে তৈরি করা হচ্ছে শোভাযাত্রার আকর্ষণীয় মোটিফগুলো, যেখানে ফুটে উঠছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনচিত্র।

এবারের শোভাযাত্রায় প্রধান পাঁচটি মোটিফ থাকছে- লাল ঝুঁটির মোরগ, দোতারা, ঘোড়া, পাখি এবং শান্তির প্রতীক পায়রা। প্রতিটি মোটিফেই রয়েছে বিশেষ তাৎপর্য ও নান্দনিকতা, যা বাঙালির প্রাণের উৎসবকে আরও বর্ণিল করে তুলবে।

ছবিটি তোলা হয়েছে চারুকলা অনুষদ থেকে, যেখানে প্রতিটি রঙ, প্রতিটি ছোঁয়ায় ধরা পড়ছে নতুন বছরের আগমনী বার্তা।

বৈশাখী শোভাযাত্রার আকর্ষণীয় মোটিফ

 

চারুকলায় শিক্ষার্থীদের তুলির আঁচড়ে ফুটে উঠছে বৈশাখীর মোটিভ

 

শিল্পীর তুলিতে শোভাযাত্রার মোটিভ

 

মোটিফে ফুটে উঠছে বাংলার ঐতিহ্য

 

প্রতিটি রঙ, প্রতিটি ছোঁয়ায় ধরা পড়ছে নতুন বছরের আগমনী বার্তা

 

শিক্ষার্থী ও শিল্পীদের ব্যস্ত পদচারণা

 

অনেকেই ঘুরে দেখছেন দৃষ্টিনন্দন শিল্পকর্ম

 

শিক্ষার্থীর হাতে শোভাযাত্রার মোটিফ

 

রঙতুলির নিপুণ আঁচড়ে প্রাণ পাচ্ছে নানা মুখোশ