একনজরে আজকের আলোচিত খবর 

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন—প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। সেসব প্রতিবেদন নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত সংবাদগুলোর এই সংকলন। 

১. দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার  

সংসদে উত্তেজিত হাসনাত আব্দুল্লাহকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। 

২. পরাশক্তি না হয়েও অর্থনৈতিক যুদ্ধ সম্ভব, দেখিয়ে দিলো ইরান  

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হলেও বিশ্বজুড়ে ‘অর্থনৈতিক যুদ্ধ’ থামার কোনও লক্ষণ নেই। বরং হরমুজ প্রণালিতে তেহরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রমাণ করেছে যে, একটি গুরুত্বপূর্ণ জলপথ বা প্রযুক্তির দখল থাকলেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব বিস্তার করা সম্ভব। 

৩. ইউএনওর নির্দেশনা অনুযায়ী চুল কাটতে শিক্ষার্থীদের নোটিশ  

পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, চুলের কাটিং ও শৃঙ্খলার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। নোটিশে শিক্ষার্থীদের নির্দিষ্ট আকারে চুল কাটতে বলা হয়েছে। এই নির্দেশনা দিয়েছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। 

৪. মায়ের কাছ থেকে ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমানমন্ত্রী আফরোজা খানম  

উত্তরাধিকার সূত্রে প্রয়াত মায়ের কাছ থেকে প্রায় ১৮ কোটি টাকার সমমূল্যের শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিনটি কোম্পানিতে থাকা এসব শেয়ার তার নামে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলো পৃথক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানায়।