নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১৭ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে এই সংকলন।
হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হরমুজ প্রণালি পারাপারে আইআরজিসি’র ৪ শর্ত
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে চারটি কঠোর শর্ত জারি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ বাহিনী। বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির আবহে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে।
আবারও হরমুজ পার হওয়ার চেষ্টা বাংলাদেশি জাহাজের
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ শুক্রবার (১৭ এপ্রিল) রাতে আবারও হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা চালাচ্ছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। এরপরই বিএসসির পক্ষ থেকে হরমুজ প্রণালির কাছে যাওয়ার জন্য জাহাজটিকে অনুমতি দেওয়া হয়। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে পারস্য উপসাগরে জাহাজটি ৩১ নাবিক নিয়ে আটকা পড়ে।
অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড
মিরপুরে দ্বিতীয় সারির অনভিজ্ঞ দল নিয়েও সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৪৮.২ ওভারেই ২২১ রানে অলআউট হয়েছে।
‘অরিজিনাল বাংলা গানই করতে চেয়েছি’
দীর্ঘদিন ধরে গান করছেন রাজু সহজিয়া। তার প্রতিষ্ঠিত গানের দল সহজিয়া দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ছবির হাটের পোড়া রোদে কিংবা সন্ধ্যার আলো-আঁধারে সুর ও কথা বুনেছেন। গায়কির জাদু তো আছেই। দিন গড়িয়েছে, সকল প্রজন্মের কাছেই পৌঁছেছে সহজিয়ার গান। গানের দীর্ঘ এই পথচলায় প্রথমবারের মতো প্লেব্যাক করলেন রাজু সহজিয়া।