চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেচিয়ে নারীর মৃত্যু 

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচে দিয়ে অটোরিকশায় চরে যাওয়া সময়ে চাকার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে  নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।  

গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গে‌লে রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহ‌তের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার রামারবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন নিহত পিংকি। তার স্বামীর নাম মো. রাজিব। 

নিহতের চাচতো ভাই জাহিদ জানান, পিংকি খাতুন অটোরিকশায় করে পোস্তগোলা থেকে ফতুল্লায় বাসায় ফেরার পথে দূর্ঘটনার শিকার হন। পরে সংবাদ শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।