ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, বেলা ১১টা ৩৮ মিনিটে ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ও খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

দুই ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।