খিলক্ষেতের লেকসিটি ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

খিলক্ষেত এলাকার লেকসিটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস জানান, শনিবার (২ মে) বিকালে সংবাদ পেয়ে  আমরা  খিলক্ষেত  লেকসিটি সুরভী ভবনের একটি ফ্ল্যাটের মেঝেতে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতে ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি বলেন, “পাশের ফ্ল্যাটের লোকজনরা দুর্গন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করে কোনও সারাশব্দ না পেয়ে থানায় সংবাদ দেন।”   

তিনি জানান, ফারুখ কবির বাদল ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্ত্রী ও মেয়ে আমেরিকায় থাকেন। তিনিও সেখানে ছিলেন, দু’বছর আগে দেশে এসে ফ্ল্যাট কিনে তিনি সেখানে থাকতেন। কী কারণে ও কেন তার মৃত্যু হয়েছে— সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি। 

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। ফারুখ কবির বাদল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে।