শ‌্যামলী‌তে ছিনতাইকারীর ছু‌রিকাঘা‌তে যুবক আহত 

রাজধানীর আদাব‌রের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ হৃদয় (২১) নামের এক যুবক গুরুতর আহত হ‌য়ে‌ছেন। ‌তি‌নি সিটি করপোরেশনের  সুইপার। 

ছিনতাইকারীরা তার কাছ থে‌কে নগদ ২০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে। 

শুক্রবার (১৫ মে) রাতে আদাবরের ১০ নম্বর গলির ৩, শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘ‌টে। আহত যুবক‌কে ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

ঢা‌মে‌কে আহত যুবক হৃদয়‌কে নি‌য়ে যাওয়া সহকর্মীরা জানান, ঘটনার পর প্রথ‌মে হৃদয়‌কে সহকর্মীরা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে পঙ্গু  হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রা‌তে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে হৃদয় হাসপাতা‌লে চিকিৎসাধীন। 

তারা জানান, আদাব‌রের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকা দি‌য়ে যাওয়ার সময় চিহ্নিত ছিনতাইকারী কিলার আবু সাইদ, মাউরা সোহেল, শাহিন ও আমির রাস্তা অবরোধ করে মাথায় ও বাম হাতের কাধে ছুরিকাঘাত করে হৃদয়‌কে। তারা হৃদ‌য়ের কা‌ছে টাকা ও মোবাইল ছি‌নি‌য়ে পা‌লি‌য়ে যায়।  

ঢা‌মে‌ক পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ ফারুক জানান, আহত যুবক চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। ঘটনার বিষ‌য়ে আদাবর থানা‌ পু‌লিশ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। ছিনতাইকারী‌দের ধর‌তে পু‌লিশ অ‌ভিযান চালা‌চ্ছে।