নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে কাওসার (৩০) নামে দগ্ধ আরও এক জনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টায় মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে তিন জনে। চিকিৎসাধীন রয়েছেন আরও চার জন।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
এর আগে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শংকর (২৫) ও আমির (২৫)।
উল্লেখ্য, বুধবার (১৩ মে) দুপুরে সোনারগাঁ উপজেলার জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফেরেন। বাকি ছয়জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে তিন জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, বাকিদের এখনও চিকিৎসা চলছে।