কমলাপুরে বাড়ছে ভিড়, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা

ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। তবে সড়কের তুলনায় ট্রেনে যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়ায় অনেকেই রেলপথকে বেছে নেন সব সময়।

ট্রেনে স্বস্তির ঈদযাত্রা (ছবি: নাসিরুল ইসলাম)

যাত্রীরা জানান, ট্রেনে ভ্রমণে সড়কের যানজট ও ভোগান্তি অনেকটাই কম থাকায় ঈদযাত্রায় স্বস্তি পাওয়া যায়। বিশেষ করে দীর্ঘ পথের যাত্রীদের জন্য ট্রেন এখন অন্যতম ভরসা।

শেষ মুহূর্তের কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে অনলাইন টিকিটিং ব্যবস্থার কারণে আগের তুলনায় টিকিট সংগ্রহের ঝামেলাও অনেকটা কমে এসেছে। ফলে অনেক যাত্রী আগেভাগেই টিকিট কেটে যাত্রা নিশ্চিত করেছেন।

কমলাপুরে বাড়ছে ভিড় (ছবি: নাসিরুল ইসলাম)

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বিশেষ ট্রেন ও বাড়তি ব্যবস্থাপনা থাকায় যাত্রীদের চাপ সামলাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে স্টেশনে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।