পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাত শুরু হওয়ার কথা শুরুর কথা থাকলেও সকাল ৬টা থেকেই সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করছেন মুসল্লিরা।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য প্রথম জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেওয়ার কথা রয়েছে। এই নামাজের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক।
শান্তিপূর্ণ পরিবেশে নামাজ সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহের আশেপাশের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রবেশদ্বারে সবাইকে তল্লাশি করা হচ্ছে।
এরই মধ্যে পবিত্র ঈদুল আযহার তাৎপর্য নিয়ে বয়ান করছেন ইসলামি ফাউন্ডেশন ও বিটিভির ইসলামি আলোচকরা। পরিবেশন করা হচ্ছে ইসলামী সঙ্গীত।