হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন

হজে গিয়ে পাসপোর্ট হারালে কী করতে হবে—সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কনস্যুলেট অফিস। নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট হারিয়ে গেলে বাংলাদেশ কনস্যুলেট অফিস, জেদ্দা থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে। এ জন্য যোগাযোগ করতে হবে নির্ধারিত কর্মকর্তা রহমাতুল্লাহ (ফোন: ০৫৫৪৫৭৯৬২৬)-এর সঙ্গে।

জেদ্দা হয়ে গমনের ক্ষেত্রে ওই ট্রাভেল পারমিট ও বিমান টিকিটসহ জেদ্দা হজ টার্মিনালে বাংলাদেশ মিশন প্লাজায় জমা দিতে হবে। আর মদিনা থেকে গমনের ক্ষেত্রে ট্রাভেল পারমিট ও বিমান টিকিটসহ মদিনা হজ মিশন অফিসে (ফোন: ০৫৩৭২০৯৮১০) জমা দিতে হবে।

পরবর্তী সময়ে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় অফিস থেকে আউট পাস সংগ্রহ করে তা হজযাত্রীকে প্রদান করা হবে। এরপর হজযাত্রী বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।