একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (১১ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

বাজেট ‘ভালো নাকি মন্দ’ বুঝবেন কী করে

জাতীয় বাজেট ‘ভালো নাকি মন্দ’ হলো, এটা শুধু আয়-ব্যয়ের বড় অঙ্ক দেখে বোঝা যায় না। বেশ কয়েকটি বিষয়ে ‘হ‍্যাঁ’- ‘না’ উত্তর খুঁজে নিয়ে বুঝে নিন, কেমন বাজেট হলো। বাজেটটা ভালো কিনা বোঝার জন্য কয়েকটা মূল দিক একসঙ্গে দেখতে হয়। তারমধ‍্যে অন‍্যতম কার ওপর চাপ বাড়লো; সবচেয়ে দ্রুত বোঝার জায়গা এটা।

ভাইকে দেখে কাঁদতে শুরু করেন সেই বৃদ্ধ, ভারতে গেলেন কীভাবে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধকে অবশেষে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৫টার দিকে বকশীগঞ্জ থানা থেকে তাকে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পুলিশ।

জ্বালানি ও জলবায়ুতে ইরান যুদ্ধের ‘আফটারশক’

ইরান যুদ্ধ ১০০ দিন পার করার পর বিশ্বজুড়ে এর বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। এই যুদ্ধ মূলত বৈশ্বিক জ্বালানি বাজার ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার গতিপ্রকৃতিতে বড় ধরনের ওলটপালট ঘটিয়ে দিচ্ছে। সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, স্বল্পমেয়াদে বিশ্বজুড়ে তেলের ব্যবহার কমে গেছে, জাতিসংঘ জলবায়ু কর্মকর্তারা এই সংকটকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব পরিচ্ছন্ন জ্বালানির ওপর জোর দিচ্ছেন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কয়লার ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে?

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর এবার শুরু হতে যাচ্ছে এক অভূতপূর্ব আয়োজনের মধ্য দিয়ে। প্রথমবারের মতো তিন আয়োজক দেশে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। যার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

পাত্রী ব্রাজিল-পাত্র আর্জেন্টাইন সমর্থক, লড়াই গড়ালো মাঠে

ফুটবল বিশ্বকাপ এলেই পুরো দেশ মেতে ওঠে এক অলিখিত যুদ্ধে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক আর চিরচেনা সেই পাগলামিকে কেন্দ্র করে আরটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘পাড়ার ফুটবল’। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।