দেশের অন্যতম অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের কর্মীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সংবাদমাধ্যম দুটির আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক কর্মীরা দুটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন। এতে ৩-০ গোলে ব্রাজিল সমর্থকদের হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।
শনিবার (১৮ জুলাই) বিকালে রাজধানী মোহাম্মদপুরের চল্লিশ ফিট এলাকায় ‘গো সেভেন’ টার্ফে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে গোল করেন শেখ শাহরুখ, জাকির হোসেন ও আমিরুল ইসলাম মাছুম।
ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
এছাড়াও বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের বিজনেস লিড এস এম রাকিবুল হকসহ জেমকন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।