ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর ডিওএইচএসএ-তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫-এর সভাপতি কাজী নাসরিন আনামের সভাপতিত্বে অন্য সদস্যরা এতে উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শিরিন আখতার চৌধুরী ।   

ইনার হুইল ক্লাব অব ঢাকার সদস্যরাবৈঠকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসূচি এবং কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। ক্লাবের পক্ষ থেকে দুস্থ নারীদের স্বাবলম্বী হতে কয়েকটি সেলাই মেশিন দেওয়া হয়।  এছাড়া বৈঠকে ক্যানসার হাসপাতাল এবং শিশু হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করা হয়।

ইনার হুইল ক্লাব হলো বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক নারী স্বেচ্ছাসেবী সংগঠন, যা নারীদের ক্ষমতায়ন, বন্ধুত্ব ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। রোটারি ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই সংগঠনটির বাংলাদেশে ডিস্ট্রিক্ট ৩২৮ ও ৩৪৫-এর অধীনে ঢাকায় বেশ কয়েকটি সক্রিয় ক্লাব রয়েছে, যেমন- ইনার হুইল ক্লাব অব ঢাকা, ঢাকা মেট্রো, অগ্রদূত ঢাকা, গ্রেটার ঢাকা এবং ঢাকা হেরিটেজ।

দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন হস্তান্তর করা হয়তাদের মূল লক্ষ্য নারীদের কল্যাণ, সুবিধাবঞ্চিত মানুষদের জন্য স্বাস্থ্যসেবা, বন্যা ত্রাণ বিতরণ, সচেতনতা বৃদ্ধি এবং নারীদের সক্ষমতা বাড়াতে কাজ করা।