ঢাকায় প্রথম দায়িত্ব নিয়েই যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনে যান ঢাকায় নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেদিন ভিসা সেন্টার পরিদর্শনের সময় ভিসা আবেদন করতে আসা একজন মা সেখানে শিশুদের জন্য আলাদা একটি কর্নার করার অনুরোধ জানান। ‘খেলাঘর’ নামে আজ সেই কর্নার উদ্বোধন করা হয়েছে।
ঢাকার ভারতীয় হাই কমিশন জানায়, একজন মায়ের সাধারণ একটি অনুরোধ কখনও কখনও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটাতে পারে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে হাইকমিশনারের প্রথম পরিদর্শন চলাকালীন সময়ে, হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে একজন মা একটি নিরাপদ খেলার জায়গার জন্য অনুরোধ জানান, যেখানে বাবা-মায়েরা ভিসার জন্য আবেদন করার সময় শিশুরা অবস্থান করতে পারবে।
জনকেন্দ্রিক এই প্রচেষ্টাগুলোই বাংলাদে-ভারত সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে, যে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো এই দুই দেশের জনগণ বলে মনে করে হাইকমিশন।