একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

দ্বিতীয় প্রজন্মের নেতৃত্বে কেমন চলছে বিএনপি?
প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশকে ৬ বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে দলটি। এর মধ্যে দলের প্রথম প্রজন্ম জিয়াউর রহমান ও খালেদা জিয়াসহ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে ৫ বার। আর দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো রাষ্ট্র পরিচালনায় রয়েছেন তাদেরই উত্তরসূরী তারেক রহমান।

তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে বাসের ধাক্কায় সেতুর পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে। এতে ব্যয় হতে পারে দেড় লাখ থেকে দুই লাখ টাকা।

পরিচয় ছাড়াই বাসা ভাড়া, খুনের পর তদন্তে বাড়ছে জটিলতা
অনেক বাড়িওয়ালা জাতীয় পরিচয়পত্রের কপি নেওয়া তো দূরের কথা, ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা কিংবা মোবাইল নম্বরও সংরক্ষণ করছেন না। ফলে কোন বাসায় কে উঠছেন, কোথা থেকে এসেছেন কিংবা সেখানে কারা বসবাস করছেন—এসব তথ্য অনেক ক্ষেত্রেই থেকে যাচ্ছে অজানা।

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে নিহত ৫১
রুশ সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া ২২৭ জন ভারতীয় নাগরিকের মধ্যে অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার। এ ছাড়া ইতোপূর্বে ১৩৯ জনকে রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
টানা দু’বার বিসিবির সঙ্গে বৈঠকে বসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। নাসির হোসেনের পর সাইফ হাসান মঙ্গলবার প্রতিনিধি হয়ে কথা বলেছেন। বিসিবির সঙ্গে তাদের ‘ফলপ্রসু’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে ঘিরে অভিনেতা অমিত হাসানের একটি বক্তব্য সোমবার (৩১ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। ভিডিওতে দেখা যায়, অভিনেতা বলেছেন, ২০১৪ সালে আমেরিকায় শাবানাকে সালাম করতে তিন দিন ফোন দিয়েও পাননি।