ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 

নারায়ণগঞ্জ ফতুল্লা কাশীপুর মহিলা মাদ্রাসায় বিদ্যুৎ স্পৃষ্টে ৫ নারী শিক্ষার্থী দগ্ধের ঘটনায় আতিয়া আক্তার রিমা (১১) নামে একজনের মৃত্যু হয়েছে। সে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মারা যায়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. সুলতান মাহমুদ সিকদার বলেন, আতিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি বলেন, আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

আতিয়া নাটোর সদর উপজেলার আতাউর রহমান ও নাসিমা বেগমের মেয়ে। 

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা কাশীপুর একটি মহিলা মাদ্রাসা বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫ নারী শিক্ষার্থী দগ্ধ হয়। দগ্ধ অপর চার জন হলো- জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩) ও  আছিয়া-(১২)। এদের মধ্যে জিদনী ৮২ শতাংশ, লামিয়া  ৫৫ শতাংশ, সুমাইয়া ১৩ শতাংশ ও আছিয়া ৭ শতাংশ দগ্ধ হয়।