হকারদের পরিস্থিতি পর্যবেক্ষণে নিজেই মাঠে নেমেছেন ডিএনসিসি প্রশাসক

হকারদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নিজেই মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে হকারদের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরবর্তীকালে উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। 

ডিএনসিসি সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন অনুমোদিত নির্দিষ্ট জায়গার বাইরে যেসব হকাররা জায়গা দখল করে বসেছেন ডিএনসিসি প্রশাসক তাৎক্ষণিক তাদের উচ্ছেদ করার নির্দেশনা দিয়েছেন। 

এছাড়া কেউ যেন সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসাতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন।