নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (১১ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
রাজধানীর বিভিন্ন সুপার শপ কিংবা গলির মুদি দোকান, প্রায় সর্বত্রই পাওয়া যায় হাতে ভাজা মুড়ি। বড় করপোরেট প্রতিষ্ঠানের মেশিনে ভাজা মুড়ির পাশাপাশি স্বাদে অনন্য এই মুড়ির চাহিদাও ব্যাপক। এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে?
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
মৃত্যুর পরও পরিচয় মিলছে না তাদের। কারও শেষ ঠিকানা হাসপাতালের মর্গ, কারও রায়ের বাজার কিংবা জুরাইন কবরস্থান। স্বজনের খোঁজ মেলে না, কেউ আসেন না মরদেহ নিতে। রাজধানীর ফুটপাত, সড়কের পাশ, পার্ক কিংবা হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হচ্ছে একের পর এক অজ্ঞাতপরিচয় মরদেহ। পুলিশের নথিতে তারা ‘অজ্ঞাতনামা’, আর দাফনের সময় ‘বেওয়ারিশ’।
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী (১৫) বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কক্সবাজার গেছেন বন্ধু রাজু চৌধুরীর (২০) ডাকে। এই যুবক কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের সম্পর্ক ১৭ দিনের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তারা সম্পর্কে জড়ায়। চার দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এলপিজির দাম বাড়িয়ে মুনাফা লুটছে কারা
সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে এলপিজি কিনতে হচ্ছে গ্রাহকদের। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৮৩৭ টাকা হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় তা বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। সরবরাহ সংকটের কথা বলে বিভিন্ন পর্যায়ে বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে।
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও ক্রমবর্ধমান সরকারি ঋণ; বিশ্ব অর্থনীতির সামনে একের পর এক চ্যালেঞ্জ। এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য ও সারের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদের হার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।