বুধবার থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালাতে চায় সৌদিয়া এয়ারলাইন্স

হুতিদের হামলার পর গত ১০ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে বন্ধ থাকা ফ্লাইট আবার চালু হতে পারে। সবকিছু ঠিক থাকলে বুধবার (২৮ অক্টোবর) থেকে রিয়াদ বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে সৌদিয়া এয়ারলাইন্স।

সৌদিয়া এয়ারলাইন্সের বরাত দিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ দফতর মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার থেকে রিয়াদ বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে তারা।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল পর্যন্ত সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে।