শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণে আহত ৩

রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দি‌কে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পু‌লি‌শের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জ‌ড়িত‌দের শনাক্ত ক‌রে আইনের আওতায় আনার চেষ্টা চল‌ছে।