ডা. মিলন দিবসে বাসদ ও ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. সামছুল আলম খান মিলনের ৩৬তম শহীদ দিবস উপলক্ষে তাঁর সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ গেটসংলগ্ন শহীদ মিলনের সমাধিতে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন মিলনের স্মৃতিস্তম্ভে (নিঝুম) বাসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।