প্রথমবারের মতো গণমাধ্যমে প্রকাশিত সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইআইএমসিএএ,বি)।পুরস্কারের জন্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী বাংলাদেশি সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহ্বান করেছে সংগঠনটি। পুরস্কারের জন্য প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে গত বছর (২০১৯) বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রকাশিত রিপোর্ট/ফিচার/সংবাদ।
পুস্কারের ক্যাটাগরি
(১) সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিক পত্রিকা)।
(২) ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (টেলিভিশন চ্যানেল ও রেডিও)।
(৩) অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ(টেক্সট/ডিজিটাল – স্বতন্ত্র নিউজ সাইটসহ সংবাদপত্র ও টেলিভিশন মাধ্যমের নিউজ সাইট)।
আলাদাভাবে এই তিনটি ক্ষেত্রে সেরা প্রতিবেদন নির্বাচন করে পুরস্কার দেবে সংগঠনটি। পুরস্কার হিসেবে নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।