বৃহস্পতিবার (৩০ জুলাই) জানা গেছে, এই কাজ বাস্তবায়ন করবে সামিট কমিউনিকেশন লিমিটেডের ফাইবার এট হোম, বাহন লিমিটেডের ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
সভায় মেয়র বলেন, ‘পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে ডিএনসিসির সকল এলাকার মাথার ওপরে থাকা তার মাটির নিচে স্থানান্তর করা প্রয়োজন। ডিএনসিসি এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন সড়কে এলোমেলোভাবে বিদ্যমান ক্যাবল যেমন বৈদ্যুতিক ক্যাবল, ইন্টারনেট ক্যাবল, ডিশ লাইনের ক্যাবল ইত্যাদি পর্যায়ক্রমে মাটির নিচে স্থানান্তর করা হবে। ডিএনসিসির বর্ধিত এলাকার উন্নয়নে একনেকে সদ্য অনুমোদিত প্রকল্পের আওতায় নতুন ১৮টি ওয়ার্ডেও ইউটিলিটি ডাক্ট নির্মাণ করা হবে।’
সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, কোয়াবের প্রতিনিধি মনোয়ার পারভেজ, আইএসপিএবি-এর সভাপতি এম এ হাকিম, সামিট কমিউনিকেশনের জিএম মো. আবেদুর রহমান, বাহন লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়া শামস উপস্থিত ছিলেন।