মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেফতার করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তাদের যতক্ষণ গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।
বিক্ষোভ সমাবেশে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো:
১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নুরুল হক নুর গংদের গ্রেফতার করতে হবে।
২. ঢাবির ছাত্রী ধর্ষণ, নোয়াখালীতে নারী ধর্ষণ, সিলেটের এমসি কলেজে গণধর্ষণ, পাহাড়ে আদিবাসী তরুণী ধর্ষণ, ছাত্রফ্রন্টের নেতা কর্তৃক নিজ তরুণী ধর্ষণ ও সিপিবির নেতা কর্তৃক সিপিবির নেত্রী জলি তালুকদারকে যৌন নিপীড়ন ইত্যাদি ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
৩. ধর্ষণের দায়ে অভিযুক্ত নারী নিপীড়ক জঙ্গি সংগঠন ছাত্র অধিকার পরিষদকে সমগ্র দেশে নিষিদ্ধ করতে হবে।
৪. শাহবাগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী বামাতি-জামায়াতি মৌলবাদী অপশক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।