বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, ডেমরার কোনাপাড়ার মাতুয়াইলে ১০ তলা পাশা টাওয়ারের ছয়তলায় লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়।
তিনি আরও জানান, পরে সংখ্যা বাড়িয়ে এখন ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্র ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।