বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান।
ফায়ার সার্ভিস বলছে, চারতলা ভবনের পুরোটাই আগুনে দাউদাউ করে জ্বলছে। প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ভবনটির পাশে বেশ কয়েকটি টিন শেড ঘর ছিল সেগুলো আগুনে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে এখন ১২টি ইউনিট কাজ করছে।