পুলিশের গুলশান বিভাগের নতুন ডিসি আসাদুজ্জামান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হয়েছেন মো. আসাদুজ্জামান।

এর আগে তিনি মতিঝিল গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারে দায়িত্বে ছিলেন। তিনি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীর স্থলাভিষিক্ত হবেন।

রবিবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

গুলশান বিভাগে নতুন পদায়নকৃত উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক।