রাজধানীর যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে মো. বাপ্পি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ২টায় ঘটনাটি ঘটে।
শিশুটির মা হোসনে আরা বেগম জানিয়েছেন, বাপ্পি বাসার পাশে অন্যান্য ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে দুই তলা একটি ভবন থেকে নিচে পড়ে যায়।
সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল, পরে সেখান থেকে আল করিম হাসপাতালে নেওয়া হয়।
পরে বিকাল চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত বাপ্পি ভোলা জেলার দৌলতখান উপজেলার পিকআপ চালক মো. স্বপনের ছেলে। বর্তমানে উত্তর যাত্রাবাড়ী ইসলামিয়া হাসপাতাল গলির আমজাদের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। দুই ভাই, এক বোনের সে ছিল দ্বিতীয়।