সুন্দরবন সুপারমার্কেটের ৩৮ অবৈধ দোকান উচ্ছেদ

রাজধানীর গুলিস্তান সুন্দরবন সুপারমার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৮ মার্চ) এই অভিযান চালানো হয়। অভিযানে ৩৮টি অবৈধ দোকানের মধ্যে ১৮টি দোকান ভেঙে ফেলা হয়েছে। বাকি ১৭টি দোকানমালিকরা নিজ উদ্যোগে ভেঙে নিয়ে যান। ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

274601010_980062245962069_2067939314321330470_n

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে তার সঙ্গে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রে আব্দুস সামাদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান উপস্থিত ছিলেন। অভিযান বুধবারও চলবে।