জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে দক্ষিণ সিটির শ্রদ্ধাঞ্জলি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ১১টায় নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের নেতৃত্ব এ সময় করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।