ঢাকা মেডিক্যালের পুরাতন ভবনের পাশ থেকে মৃত নবজাতক উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুরাতন ভবনের পাশ থেকে লাল কাপড়ে মোড়ানো মৃত একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুন)  সন্ধ্যায় শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো.  সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে বুধবার বিকালে সাড়ে ৩টার দিকে  মৃত কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৭ দিন হতে পারে। কে বা কারা নবজাতকটি ফেলে গেছে  তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নবজাতকটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।