ঢামেকে গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণ, আতঙ্কে রোগীরা

ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহত না হলেও রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাইনি বিভাগে দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে।

ঢামেকের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগে বিকট শব্দে এসি থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ওয়ার্ডে থাকা দায়িত্বরতরা মেইন সুইচ বন্ধ করে দেন। সে কারণে বড় ধরনের কোনও সমস্যা হয়নি।