রাজধানীতে কৃষকের সুলভ মূল্যের বাজার (ফটো স্টোরি)

পল্লবী ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে প্রতি শুক্রবার বসে কৃষকের বাজার। স্বাস্থ্যকর ও নিরাপদ সবজি সরাসরি কৃষক থেকে কেনা যায় এখানে। ১০ জন কৃষক দ্বারা পরিচালিত হয় বাজারটি।

কৃষকরা সরাসরি ক্ষেত থেকে ফসল নিয়ে আসেন কৃষকের বাজারে। পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে বাজার।

বিক্রেতারা বলেন, প্রথমে ক্রেতা কম ছিল। আবার অনেকেই কৃষকের বাজার সম্পর্কে জানতো না। এখন দেখা যায় অনেক ক্রেতা। অনেকে মোবাইল ফোন নম্বরে কল দিয়ে বলে দেন কী কী আনতে হবে।

ক্রেতারা জানান, কৃষকের বাজারে দুধ, ডিম, মুরগি, লাউসহ বিভিন্ন ধরনের কাঁচা সবজি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। এই বাজারে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পাচ্ছেন বলে মনে করেন অনেক ক্রেতা।