নিউ সুপার মার্কেট যেন আবর্জনার স্তূপ (ফটো স্টোরি)

ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর মার্কেটগুলোতে এখন বিকিকিনি জমজমাট। তেমনই নিউমার্কেটেও জমে উঠেছিল কেনাকাটা। নিউমার্কেটের পেছনে নিউ সুপার মার্কেটেও শেষ রাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন ব্যবসায়ীরা। সেহেরি খেয়ে ঘুমাতে যাবেন, ঠিক তখনই খবর আসে আগুনের। শনিবার (১৫ এপ্রিল) ভোরে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে লাগা অগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে ২৭ ঘণ্টা পর। রবিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আগুন পুরোপুরি নেভাতে পারার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে মাঝখানে একদিনের বেশি সময় ধরে আগুনে পুড়ে নিউ সুপার মার্কেট এখন যেন কেবলই আবর্জনার স্তূপ।

নিউমার্কেট এখন আবর্জনার স্তূপে পরিণত হয়েছে

চারদিকে ছড়িয়ে আছে আবর্জনা

ক্ষতিগ্রস্ত ভবন