রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
শাহনাজ বংশালের কায়েত টুলির গাঙ্গুলী লেনের জুয়েল আলমের স্ত্রী।
মৃতের ছেলে মশিউর রহমান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় পঞ্চম তলা ভবনের ছাদ থেকে পড়ে যান তার মা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’