ধানমন্ডি লেক থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির নাম ইমতিয়াজ আহমেদ খিলজি (৫৭)। সোমবার (৮ মে) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানান।

ইমতিয়াজ আহমেদ খিলজি মিরপুরের বাসিন্দা মৃত আবুল বাশারের ছেলে। বর্তমানে ধানমন্ডিতে থাকতেন।

সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির ৪ নম্বর রোডের শেষ মাথায় সুধা সদনের গলির শেষ প্রান্তে লেকের পানিতে মৃতদেহটি ভাসছিল। পরে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’