রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের পাশে আন্ডার পাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে মধুবাগ ব্রিজের পাশে আন্ডার পাসের নিচ থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

এলাকার লোকজনের বরাত দিয়ে এসআই বলেন, ‘ওই নারী ভবঘুরে ছিলেন। তিনি মধুবাগ এলাকায় ঘুরাফেরা করতেন। রাস্তায় ঘুমিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।